সচরাচর জিজ্ঞাসা
অভিভাবক ও শিক্ষার্থীদের সাধারণ প্রশ্নের উত্তর।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কীভাবে করব?
সরকারি কেন্দ্রীয় পোর্টাল xiclassadmission.gov.bd-তে অনলাইনে আবেদন করতে হয়। ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।
মাসিক বেতন কত?
প্রথম–পঞ্চম শ্রেণি ৭০০ টাকা, ষষ্ঠ–অষ্টম ৮০০ টাকা, নবম–দশম ১,০০০ টাকা এবং একাদশ–দ্বাদশ ৭০০ টাকা। পুরো ফি-কাঠামো ভর্তি ও ফি পাতায় আছে।
কোন কোন বিভাগ আছে?
নবম শ্রেণি থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ রয়েছে।
প্রতিটি শ্রেণিতে কত আসন আছে?
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২৫০টি করে, নবম ও দশম শ্রেণিতে ২,০০০টি করে। পূর্ণ তালিকা শ্রেণি ও বিভাগ পাতায়।
অনুপস্থিত থাকলে জরিমানা আছে কি?
হ্যাঁ, সকল শ্রেণিতে প্রতিদিনের অনুপস্থিতির জন্য ২০ টাকা জরিমানা।
ইউনিফর্ম কেমন?
স্কুলে নেভি ব্লু ও সাদা, কলেজে বাদামি ও সাদা। বিস্তারিত শ্রেণি ও বিভাগ পাতার পোশাক-নীতিতে।
অফিসে কীভাবে যোগাযোগ করব?
অফিস: ০১৭১১-৯৩৮৯৬০, ল্যান্ডফোন: ০২-৪৭৪৪৪৭২০, ইমেইল: shyampurmodel@gmail.com