নোটিশ
এইচএসসি পরীক্ষা-২০২৬ এ ০১ বিষয়/০২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ এ শিক্ষার্থীদের উপস্থিতি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত ২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত (২০২৭ সনে পরীক্ষার্থী) বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ প্রসঙ্গে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা-২০২৬ এ ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনাবলী এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল বিবরণী
শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ লোগো শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজShyampur Govt. Model School & College

পরিচিতি ও ইতিহাস

ঢাকা মহানগরীর কদমতলী থানায় অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান হয়।

ইতিহাস

সংক্ষিপ্ত ইতিহাস

শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজটি ঢাকা মহানগরীর কদমতলী থানায় অবস্থিত। ২০০৬ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। নানা ধরনের প্রতিকূলতাকে জয় করে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নেয়।

এক ঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি আজ সমাজের নেতৃস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।

  1. ২০০৬

    প্রতিষ্ঠা

    কদমতলীর শ্যামপুরে প্রতিষ্ঠানের যাত্রা শুরু।

  2. ২০১৭

    সরকারিকরণ

    ১৮ সেপ্টেম্বর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্তি।

  3. আজ

    প্রথম থেকে দ্বাদশ শ্রেণি

    তিন বিভাগ, ৩৭ জন শিক্ষক ও কর্মকর্তা, প্রথম–দশম শ্রেণিতে ৯,২০০ আসন।

বাণী

অধ্যক্ষ মহোদয়ের বাণী

প্রফেসর মো: আনোয়ার হোসেন মৃধা
প্রফেসর মো: আনোয়ার হোসেন মৃধাঅধ্যক্ষ

আমরা সর্বদা বিশ্বমানের গুণগত শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ মনে ধারণ করে শিক্ষার্থীরা যেন যথার্থ শিক্ষা লাভ করতে পারে সেটিই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে আমরা ডিজিটাল শিক্ষা কার্যক্রম প্রবর্তন করেছি।

আসুন আমরা সবাই সহযোগিতার মনোভাব নিয়ে শিক্ষার সার্বজনীন উন্নয়নে অবদান রাখি এবং একে অপরের সেবায় পরস্পর নিয়োজিত থাকি। মহান আল্লাহ আমাদের সর্বদা সহায় হন।

সভাপতি মহোদয়ের বাণী

আবুল বাশারসভাপতি, পরিচালনা পর্ষদ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হলো শিক্ষার্থী। সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। সুশিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সকলকেই যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সদা সচেতন থাকতে হবে। নিয়মিত আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে।

সুযোগ-সুবিধা

ক্যাম্পাস

শ্রেণিকক্ষ

পর্যাপ্ত আলো-বাতাস ও শিক্ষা উপকরণসহ শাখাভিত্তিক শ্রেণিকক্ষ।

বিজ্ঞানাগার

পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের ব্যবহারিক ক্লাস, প্রদর্শকের তত্ত্বাবধানে।

কম্পিউটার ল্যাব

দক্ষ শিক্ষকের মাধ্যমে নিয়মিত কম্পিউটার ও ডিজিটাল দক্ষতার ক্লাস।

স্কুল ও কলেজ মাঠ

খেলাধুলা, সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনের জন্য উন্মুক্ত মাঠ।